স্ট্রিম সংবাদদাতা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি ভোট করবেন, এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি, এই প্রশ্ন অবান্তর।’
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি (তারেক রহমান) ভোটার না হলে ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন, ভোট করবেন; সে কারণে ধরে নিতে হবে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন।’
সীমান্তে হত্যা ও বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে হত্যার আইনগত দিক দুই রাষ্ট্র মিলেই দেখছে। সীমান্ত হত্যার অনেকগুলো বিচার আমরা দেখেছি যে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে একটা জায়গায় পৌঁছায়।’
সীমান্ত দিয়ে মাদক প্রবেশ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘যে মুহূর্তে অবৈধভাবে মাদক প্রবেশ করছে, তখনই বাংলাদেশের আইন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মাদকের অনেক মামলা বিচারাধীন। কিছু মামলা আইনের চোখ ফাঁকি দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, তবে সেটা দীর্ঘস্থায়ী না। দীর্ঘস্থায়ী হলো—এর বিচার হবে, আইনের আওতায় আনা হবে এবং শাস্তি হবে।’
জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরের হত্যা মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে ইতোমধ্যেই সারা বাংলাদেশে বিভিন্ন আদালত প্রতিষ্ঠিত হয়েছে। ফলে আদালতগুলোতে সংশ্লিষ্ট সাবজেক্ট (মামলা) চলে গেলে ট্রায়ালগুলো দ্রুত সময়ে শেষ করা যাবে বলে আমরা বিশ্বাস রাখি। সেই প্রক্রিয়া ও পথ ধরেই আমরা এগোচ্ছি।’
এ সময় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের এক দিন আগেই প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে বাজেটের সম্ভাব্য আকার, কর ও শুল্কের হারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রকাশ্যে চলে আসে।
২ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকর হবে ১ জুলাই থেকে। এরপর ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব প্রস্তাব রয়েছে।
১৭ মিনিট আগে
বাজেটের আকার বৃদ্ধির চেয়ে সরকারি অর্থের অপচয় রোধ ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, খুব বড় বাজেট দিয়ে আবার যদি কোনো কারণে ২০-৩০ শতাংশ লোপাট হয়ে যায়, তাহলে তো কোনো লাভ নেই।
৩৮ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
২ ঘণ্টা আগে