স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরে একটি ইটভাটায় শ্রমিকদের থাকার ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামের ভাটায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রুবলে (৩০) উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র। আরেকজন আলাউদ্দিনের (৩৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনার পরই ইটভাটা থেকে সরে গেছেন কর্মকর্তারা। এ সব বিষয়ে জানতে ভাটার ম্যানেজারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে সংযোগ পাওয়া যায়নি।
মো. আলা উদ্দিন নামে আরেক শ্রমিক জানান, দুজনই ভাটায় ইট লোড-আনলোডের কাজ করতেন। কাজ শেষে ভাটার এক পাশে শ্রমিকদের থাকার টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান তাঁরা। ওই ঘরে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে ওই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
এদিকে অন্য শ্রমিকরা বিদ্যুতায়িত দুই শ্রমিককে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (এমও) দোলন আক্তার বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে ইটভাটাটি সদর ও কমলনগর উপজেলার সীমান্ত এলাকায়। তাই শ্রমিকদের মরদেহ সদর থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে।
বিকেল পর্যন্ত সদর থানার কোনো মামলা হয়নি জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘দুজন ভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৯ মিনিট আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১১ মিনিট আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২২ মিনিট আগে