মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ডিএনসির কর্মকর্তা
স্ট্রিম প্রতিবেদকঢাকা

অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর সায়েদাবাদ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
মাদকবিরোধী অভিযানের সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারিরা সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম।
তিনি বলেন, খুব কাছ থেকে পরিদর্শকের পায়ে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা জব্দ করা হয়েছে।
সিদ্দিকুর রহমান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।
.png)
-028855-256x144.webp)





