পিআইবির আলোচনা সভা
স্ট্রিম প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিয়াউর রহমান সব সময় সমঝোতার রাজনীতি করতেন। তিনি নানান মত-পথকে সম্মান দিতেন। তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের অর্থনীতি ছিল ভয়াবহ খারাপ। একটি ব্যর্থ রাষ্ট্রকে নিজ নেতৃত্বগুণে তিনি টেনে তুলে এনেছেন।’
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও উদ্যোগ নিয়ে পিআইবির প্রকাশিত তিনটি বইয়ের পুনঃপ্রকাশ উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন উদ্যোগ, ফারাক্কা চুক্তি স্বাক্ষরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক তিনটি বইয়ের নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে দেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে পরিচালনা করা সম্ভব।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘এখন সুযোগ এসেছে, শহীদ জিয়ার চিন্তা ও কাজগুলোকে জনগণের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার। নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে যত জানতে পারবে তত দ্রুত শিখতে পারবে যে চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করতে হয়।’
আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। রাষ্ট্রের প্রয়োজনে সততা প্রদর্শন করা এবং দুর্নীতিমুক্ত থাকা দরকার। সেটি জিয়াউর রহমান সাহেবের ছিল।’
অধ্যাপক মাহবুব উল্লাহ জাতিকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও কাজের যে আলোচনা সেসময়ের সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, তা শুধু একটি দলের দৃষ্টিভঙ্গী ছিল না। আমাদের যে বাংলাদেশপন্থা, তারও সূচনাকারী জিয়াউর রহমান।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো দেশের বিরুদ্ধের রাজনীতি করতে চাই না। বিরোধিতার রাজনীতি একটা নেগেটিভ রাজনীতি। রাজনীতি হতে হবে পজিটিভ। আমি শুধু ঘৃণার প্রচার করবো না, আমার মানুষের জন্য কী বলবার আছে? এটাই তো রাষ্ট্রের নীতি হওয়া দরকার। সেটাই তো আসলে পন্থা। সেটাই হচ্ছে সরল পথ। সেটাই হচ্ছে বাংলাদেশ পন্থা। সেই আলোচনার জন্য ইতিহাসের উপাদান হিসেবে বইগুলো থাকবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যববস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, দৈনিক দিনকাল ডিজিটালের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান রুমন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক প্রধান সফিকুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, এবং গবেষক ও সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চলনা করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমায় লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। ফলে দুই সপ্তাহ পর চাহিদার সমান বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে বড় বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় ফের তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা রয়ে গেছে।
১৮ মিনিট আগে
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে এই দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিবাসন ব্যয় কমানো এবং রিক্রুটিং এজেন্সির নিবন্ধন সহজ করার আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
৩৪ মিনিট আগে
রাজধানীসহ সারা দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ৩০ এপ্রিলের পর সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
৩৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় গৃহকর্মী সেজে বাসায় ঢুকে বৃদ্ধাকে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির এক চক্রের রহস্য উদ্ঘাটন করার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ‘সিরিজ চুরি’ ও হত্যার ঘটনায় জড়িত চক্রের প্রধান সন্দেহভাজন বিলকিস বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে