স্ট্রিম প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি মেনে আগামী ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এই অনুমতির কথা জানানো হয়।
নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, “আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্ধারিত তারিখে আয়োজনের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছে। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।”
এ বিষয়ে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম বলেন, 'জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা এটির জন্যই অপেক্ষা করছিলাম। এখন শাকসু নির্বাচন আয়োজনে আর কোনো প্রতিবন্ধকতা নেই।'
সংসদ নির্বাচনের আগে শাকসু নির্বাচন আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত সোমবার নির্বাচন কমিশনের একটি আদেশ জারির পর।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শাকসু নির্বাচনসহ সব ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কঠোর আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সমঝোতায় পৌঁছান যে, প্রার্থীরা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেবেন। তবে প্রার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
পরবর্তীতে অঙ্গীকারনামার পরিবর্তে ৭৬ জন প্রার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। কিন্তু সন্ধ্যায় ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহসহ চারজন তাঁদের স্বাক্ষর প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে