স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কারের সময় একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটি খননের সময় মর্টালশেলটি দেখতে পান শ্রমিকরা।
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে শেলটি উদ্ধার করা হয়। দুপুর ২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে এটির বিস্ফোরণ ঘটায়।
এদিকে, মর্টারশেলটি কোন সময়ের সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। শেলটি অনেক পুরোনো ও মরিচা ধরা ছিল। মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ ছিল। এখানে পাকিস্তানি সেনাদের অবস্থানও ছিল। তাই ধারণা করা হচ্ছে, শেলটি তখনকার হতে পারে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিষ্ক্রিয় করেছে মহানগর পুলিশ। নিরাপদে নিষ্ক্রিয় করতে এটি লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়া হয়। পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হয়।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে