স্ট্রিম প্রতিবেদক

এ দেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদের আয়োজিত ‘শাপলার শহীদগাথা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াই সামনে আরও কঠিন হতে যাচ্ছে। আমাদের সীমান্তে উগ্রবাদীরা আরও শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। এই লড়াইয়ে সামনে আমাদের একসঙ্গে রাজপথে সরব থাকতে হবে। আমাদের এদেশের মানুষের আকাঙ্ক্ষা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং একই সঙ্গে সার্বভৌমত্ব রক্ষার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে।’
এ সময় তিনি বলেন, ‘আমরা জাতীয় বীরদের, গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের শহীদদের কীভাবে স্মরণ করি, কীভাবে সম্মান দিই, তার ওপর জাতির শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। যখনই এই দেশে সংকট এসেছে, এই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে—তখনই আমাদের আলেম-ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থী ভাই-বন্ধুরা সর্বস্ব উজাড় করে দিয়ে রাজপথে নেমে এসেছেন, জীবন দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা শাপলা এবং মোদিবিরোধী আন্দোলনের শহীদদেরকে নিয়ে কাজ করতে যাই। যে শহীদ পরিবারগুলো তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল। কারণ, ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা তারা করেছে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মূখ্যসমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে