স্ট্রিম সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮৩টি সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আরিফুর রহমান।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মো. আরিফুর রহমান বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সিপিসি শ্রীমঙ্গল র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব অভিযানের ফলে মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় সন্তোষজনক।’
তিনি বলেন, ‘অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এছাড়া জেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বর্তমানে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘মৌলভীবাজার জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনে দুটি করে টহল দল দায়িত্ব পালন করছে। সে হিসাবে সর্বমোট আটটি টহল দল সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। পাশাপাশি প্রতিটি আসনে সাদা পোশাকে গোয়েন্দা টিম মাঠে কাজ করছে।’
তিনি জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যৌথভাবে দায়িত্ব পালন করা হচ্ছে।
সাধারণ ভোটারদের উদ্দেশে মো. আরিফুর রহমান বলেন, ‘মৌলভীবাজারে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাই, আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন এবং ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা সম্মিলিতভাবে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।’

.png)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
৩০ মিনিট আগে
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। রোববার দিবাগত রাত সোয়া বারটার দিকে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে