স্ট্রিম প্রতিবেদক

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় যাচ্ছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁর স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদুল আলম আগামীকাল রোববার ইতালি যাচ্ছেন। সেখানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’-য় যুক্ত হয়ে গাজার উদ্দেশে রওনা দেবেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শহীদুল আলমের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দৃক। সংস্থাটির আলোকচিত্রী ও নেটওয়ার্ক সমন্বয়ক পারভেজ আহমেদ রনি জানান, সারা পৃথিবীর মানুষের প্রতিবাদ-প্রতিরোধকে উপেক্ষা করে গাজাকে বহুকাল (২০০৭) ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবরুদ্ধ গাজায় মানুষ নির্বিচার গণহত্যার শিকার, চলছে ইসরায়েল-সৃষ্ট দুর্ভিক্ষ। এই অবরোধ ভাঙার লক্ষ্যে গত ৩১ আগস্ট ত্রাণসামগ্রী নিয়ে পৃথিবীর বিভিন্নপ্রান্ত থেকে প্রায় ৫০০ জন নাগরিক গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইতিমধ্যে দুবার আক্রমণ করেছে ইসরায়েল, এই মুহূর্তে নৌবহরটি গ্রিসে অবস্থান করছে।
তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে গাজাতে ইনফরমেশন বা মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার উদ্দেশ্যে একটা মিডিয়া ফ্লোটিলা আয়োজন করা হচ্ছে। আমাদের সহযোদ্ধা এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক, আলোকচিত্রী শহিদুল আলম এই ফ্লোটিলাতে যোগ দেবেন এবং আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) গাজার উদ্দেশ্যে ইতালি রওনা দেবেন।
শনিবার বিকেলে দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলন থেকে আলোকচিত্রী শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়লিশন কর্মসূচির লক্ষ্য ও ফিলিস্তিনের সংগ্রামরত জনগণের প্রতি তার সংহতি বার্তা উপস্থাপন করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কাজ করছেন শহীদুল আলম। এমনকি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতবছর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন তিনি। আলোকচিত্রের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শহিদুল আলমের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়েছিল।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৪১ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে