স্ট্রিম সংবাদদাতা

বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৯ জন। একই সময়ে মারা গেছে আয়েশা নামে দেড় মাসের এক শিশু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের এই তথ্য জানা গেছে।
এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪১ জন। এই উপসর্গ নিয়ে মারা গেছে ১৮ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ ঘণ্টায় নতুন রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছে ৩০ জন। এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১০ জন, পটুয়াখালীর ১৮ জন, ভোলার ১১ জন, পিরোজপুরে ১১ জন ও বরগুনা জেলায় ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগের মধ্যে ঝালকাঠিতে গত চব্বিশ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত শূন্য।
বিভাগে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯ শিশু শেবাচিম হাসপাতালে মারা গেছে। এছাড়া বরিশাল জেলার বাসিন্দা ২ শিশু, বরগুনার ৩ জন, ঝালকাঠি জেলায় ২ শিশু ও ভোলা জেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১ হাজার ৮ জন সুস্থ হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার নির্দেশনা রয়েছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নেওয়া হচ্ছে। বরিশাল বিভাগে হামের টিকার সংকট নেই। ক্যাম্পেইনেও টিকা প্রদান করা হচ্ছে। তারপরও রোগীর চাপ অনেক থাকায় হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগে
নিজের চারটি গাড়ি ও চারজন চালক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১০ জুন) সংসদে জামায়াতে ইসলামীর সদস্য নজিবুর রহমানের বক্তব্যের প্রতিবাদে নিজের সম্পত্তির হিসাব জানাতে তিনি এই তথ্য দেন।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তাঁর ছেলে অয়ন ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিন এ কমিটি দুইটি গঠন করা হয়।
৯ ঘণ্টা আগে