স্ট্রিম সংবাদদাতা

কৃষিপণ্য বিক্রিতে প্রচলিত ৪০-এর পরিবর্তে ৪৩ কেজিতে মণের দাবিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আড়তদার ও ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছে। তবে এ বিষয়ে ছাড় দিতে রাজি নন কৃষকরা, তাদের সঙ্গে একমত প্রশাসনও। এতে হাট-বাজারগুলোতে শুরু হয়েছে ত্রিমুখী উত্তেজনা।
মঙ্গলবার (৫ মে) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর, সোনাপুর ও জঙ্গল বাজারের পেঁয়াজের আড়তদার ও ব্যবসায়ীরা সকাল থেকে ঘর বন্ধ রেখে পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। ফলে কৃষকরা পড়েছে চরম বিপাকে। পেঁয়াজ-রসুন বাজারে এনে বিক্রি করতে না পেরে ফেরত নিয়ে যেতে হয়েছে।
স্থানীয় কৃষক আনোয়ার বলেন, ‘দীর্ঘদিন ধরে আড়তদার ও ব্যবসায়ীরা তাদের ইচ্ছা মতো পেঁয়াজে ৪০ কেজির স্থলে ৪২-৪৩ কেজি মন হিসেবে আদায় করছিল। এনিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর রশীদসহ স্থানীয় প্রশাসনের কাছে ৪০ কেজিতে মণের দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে কৃষি বিপণন অধিদপ্তর থেকে ৪০ কেজির বেশি নেওয়া যাবে না বলে পত্র ইস্যু করে।’
কৃষকরা বলেন, একদিন পেঁয়াজ ক্রয়-বিক্রয় বন্ধ থাকার ফলে ব্যবসায়ী, আড়তদার, কৃষক, শ্রমিক, ট্রাক চালকসহ ভোক্তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে না পারলে তাদের জিম্মি থেকে রক্ষা পাওয়া যাবে না। তারা প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।
গত সোমবার সকালে পেঁয়াজ, রসুন ও আম সহ বিভিন্ন কৃষি পন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ওজন অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল আজম চুন্নু প্রমুখ। এছাড়াও বিভিন্ন এলাকার হাট ইজারাদার, বাজার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা অভিযোগ তোলেন, বাজারে কোনও কৃষিপণ্য নিয়ে গেলে বাজার ব্যবসায়ী ও আড়ৎ মালিকেরা ৪০ কেজিতে মণ না ধরে অতিরিক্ত (ধলতা বাবদ) ২ কেজি ৫০০ গ্রাম বাড়িয়ে কৃষিপণ্য ক্রয় করে। এতে পণ্যের সঠিক হিসাব ও মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাই উপজেলা প্রশাসনের কাছে ধলতা বাদ রেখে ৪০ কেজিতে মন হিসাবে কেনার দাবি জানান তারা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ী ও আড়ৎ মালিকদের কৃষি পণ্য ধলতা বাদ রেখে ৪০ কেজিতে মণ হিসাবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তা না মানলে কোনও অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশের ফলে ব্যবসায়ী সিন্ডিকেট মঙ্গলবার সকাল থেকে পেঁয়াজ ক্রয় বন্ধ করে ধর্মঘট পালন করছে। বিষয়টি স্থানীয় নেতারাসহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।’
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ধলতা নেওয়া যাবে না। আমরা হাটে-বাজারে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছি। আইনের কোনো ব্যতয় ঘটতে দেওয়া হবে না।’
রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাইম আহম্মেদ বলেন, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে কৃষি বিপনন অধিদপ্তর থেকে ধলতা ৪২-৪৩ কেজিতে মণ নেওয়া যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আড়তদার ও ব্যবসায়ী সিন্ডিকেট দাবি না মেনে ধর্মঘট পালন করছে। আমরা কৃষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করছি।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে