পুলিশ সপ্তাহের আগেই সাঁড়াশি অভিযানের প্রস্তুতি, বাকি ৫২ ইউনিটের কাজ চলমান
স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে চাঁদাবাজের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের ইউনিটের তথ্যের ভিত্তিতে ১ হাজার ৩৮০ চাঁদাবাজের একটি তালিকা চূড়ান্ত করেছে পুলিশ সদর দপ্তর। এটি ধরে পুলিশ শিগগির সাঁড়াশি অভিযান চালাবে।
পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সারাদেশের পুলিশের ৭২টি ইউনিট থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। এর মধ্যে ২০টি ইউনিটের পাঠানো তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৩৮০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এটি মোট ইউনিটের প্রায় এক-চতুর্থাংশ। বাকি ৫২টি ইউনিটের তথ্য হাতে এলে এই তালিকা আরও দীর্ঘ হবে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন স্ট্রিমকে বলেন, তালিকা তৈরির পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা অব্যাহত আছে। তবে এই হালনাগাদ তালিকা ধরে বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হবে কিনা, তা নির্ভর করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন পুলিশ সপ্তাহের (১০ মে থেকে শুরু) আগেই এই তালিকা পূর্ণাঙ্গ রূপ পেতে পারে। এরপর মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে দেশজুড়ে বিশেষ অভিযানে নামবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত ৪ মার্চ (বুধবার) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় চাঁদাবাজদের তালিকা তৈরির সুনির্দিষ্ট নির্দেশনা দেন। সেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সক্রিয় চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি ‘নির্মোহ’ বা নিরপেক্ষ তালিকা তৈরির ঘোষণা দিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন আরও জানিয়েছিলেন, তালিকা তৈরির প্রক্রিয়া ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে চলবে। কাজ সম্পন্ন হওয়ার পর সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে এবং এতে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মূলত মন্ত্রীর ওই নির্দেশনার পর থেকেই পুলিশ সদর দপ্তর ও র্যাবসহ বিভিন্ন ইউনিট তথ্য সংগ্রহের কাজ শুরু করে, যার ভিত্তিতে বর্তমানে ১ হাজার ৩৮০ জনের এই প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে।

.png)

বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
৩ মিনিট আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (ছালেহ শিবলী)।
২ ঘণ্টা আগে
গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
৩ ঘণ্টা আগে