স্ট্রিম প্রতিবেদক

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এ বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা যায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণি, পাখি। আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে এমন দৃশ্যই দেখা যায় সেখানে। দর্শনার্থীদের অধিকাংশই শিশু ও কিশোর।
মিরপুরের একটি স্কুলের ছাত্র সিফাত চিড়িয়াখানায় এসেছে চার বন্ধু নিয়ে। সে স্ট্রিমকে জানায়, তাঁরা সবাই মিলে আজ অজগর সাপ দেখতে এসেছে। এতদিন ন্যাশনাল জিওগ্রাফি ও টিভিতে অজগর সাপ দেখে ভয় লাগত। আজ বাস্তবে সাপটি দেখতে চলে এসেছে। সাপটি কাচের ভেতর বন্দি থাকায় বেশি ভয় লাগেনি।

আরেক দর্শনার্থী অনন স্ট্রিমকে জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিনি একাই ঘুরতে চলে এসেছেন। ছোটবেলা থেকে তার কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রাণি সিংহ, বাঘ আর ঈগল পাখি। এগুলো দেখতে তিনি চিড়িয়াখানায় চলে এসেছেন।

মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে এসেছেন আবু বক্কর। তিনি স্ট্রিমকে জানান, তাঁর দুই ছেলেকে নিয়ে ঘুরতে এসেছেন। পাঠ্যপুস্তকে দেখা প্রাণি—যেমন কুমির, উল্লুক, রয়েল বেঙ্গল টাইগার সন্তানদের দেখাতে এসেছেন। তাঁর সন্তানরাও অনেক উচ্ছ্বসিত।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান আশা প্রকাশ করেছেন, ঈদ ও ঈদের পরবর্তী তিনদিন ৪ থেকে ৫ লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় আসবেন।
স্ট্রিমকে তিনি জানান, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় ৭০ জনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ট্রাফিক পুলিশ, আনসার এবং নিরাপত্তা কর্মীরা রয়েছেন—যাঁরা বাইরের পার্কিং, টিকিট কাউন্টার এবং বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য। এ ছাড়া চিড়িয়াখানার ভেতরে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানির ব্যবস্থা রয়েছে, যাতে দর্শনার্থীরা কোনো সমস্যার সম্মুখীন না হয়।

.png)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
১০ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
১২ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগে