ময়মনসিংহে কবি কাজী নাসির মামুনের জন্মদিন উদযাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

কবি কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে সাহিত্য আয়োজন। সংগৃহীত ছবি
কবি কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে সাহিত্য আয়োজন। সংগৃহীত ছবি

শূন্য দশকের কবি কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে এক অনাড়ম্বর সাহিত্যিক আয়োজন হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে কবির উপস্থিতিতে তাঁর কবিতা ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা হয়।

কবি আশরাফ মীরের সভাপতিত্বে এবং ফেরদৌসুর মনিরা লাবনীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক কবি শাখাওয়াত বকুল। অনুষ্ঠান শুরুর আগে সভাপতি ও উদযাপন কমিটির সদস্যরা কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মঞ্চে স্বাগত জানান।

অনুষ্ঠানে কবি কাজী নাসির মামুনের বিভিন্ন গ্রন্থ ও কবিতা নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক আল মাকসুদ, শামীম সিদ্দিকী, রোকন শাহরিয়ার সোহাগ, কাজী শহীদ ও সুরঞ্জিত বাড়ৈ। এছাড়া জুবায়ের পারভেজ, আবুল কালাম আজাদ, রহমান হাবীব, আলী ইউসুফ ও কামাল মুহম্মদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

লেখক লাবিব আব্দুল্লাহ কবির কবিতার দর্শন নিয়ে আলোকপাত করেন। পরে কবি ও সম্পাদক সরকার আজিজ, এহসান মাহমুদ, তামিরুল তাসনীম জিসান ও জুঁই কবির বিভিন্ন কবিতা পাঠ করে শোনান।

আয়োজনে কবির রাজনৈতিক দর্শন বিশেষ গুরুত্ব পায়। বক্তারা তাঁর ‘রাষ্ট্রনৈতিক সনেটগুচ্ছ’ ও ‘রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই’ গ্রন্থের সাহসী বক্তব্য এবং কবিতাগুলোকে একাডেমিক রাখার প্রয়াসের প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তাঁর আলোচিত কবিতা ‘ইন্তিফাদা’ নিয়ে আলোচনা হয়। এই কবিতায় তৎকালীন ফ্যাসিস্টের বিকল্পের কথা তুলে ধরেছিলেন নাসির মামুন।

অনুষ্ঠানে সত্তর দশকের কবি শামসুল ফয়েজ বলেন, কাজী নাসির মামুন এখনও বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন। কবি ইয়াজদানী কোরাইশী কবির জীবনকে ‘ঈর্ষণীয় কবিতাময় যাপন’ হিসেবে উল্লেখ করেন।

আয়োজক কমিটি ও উপস্থিত সবার পক্ষ থেকে কবিকে ‘অনিত দর্শনের কবি’ অভিধায় ভূষিত করে একটি মানপত্র তুলে দেওয়া হয়। কবি সাঈদ ইসলাম ও সানোয়ার রাসেল তাঁর কবিতায় অনিত দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত