স্ট্রিম সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা নিয়ে বিবাদে বন্ধুর কুড়ালের আঘাতে এক যুবক খুন হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত শাহ আলম (২৮) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে থাকা হযরত খাজা হানিফ শাহ্ চিশতী (রহ.) মাজারের কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘ঘাতক মিজানুর রহমানকে (৩২) বাড়ি থেকে আটক করা হয়েছে। মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মিজানুর রহমান উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।’
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে চলাচল করছেন। কিন্তু বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমণ চালান। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে