স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে সবকিছু ফলোআপ করার দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।’
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টায় মিরপুরের শিয়ালবাড়িতে তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে এসে উপদেষ্টা এসব কথা বলেন।
শারমিন এস মুরশিদ বলেন, ‘যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি স্টোরেজ, এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি, সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে।’
তিনি বলেন, ‘আমাদের অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকাতে কোনোভাবেই এটা না হয় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘যেই মানুষগুলো মারা গেছে, আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি আমার মন্ত্রণালয় থেকে আমার সমাজকর্মীরা ওখানে আছে—তারা এটা ফলোআপ করবে, তাদের পরিজনের সঙ্গে এটা নিয়ে বসবে। তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কিনা।’
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩১ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে