স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জেটি রোড সংলগ্ন হাওরে ধরা পড়া অজগরটি পরিবেশকর্মীরা উদ্ধারে করে। এর ওজন প্রায় ১৫ কেজি বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছে, রোববার সকালে হাওরে মাছ ধরার সময় জেলেদের জালে একটি বড় অজর আটকা পড়ে। বিষয়টি মোবাইল ফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান স্থানীয় বাসিন্দা রাজা মিয়া ও সাইদুল হক আবুল। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় জালসহ অজগরটি পানি থেকে উদ্ধার করেন।
পরে অজগরটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ে কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকা জানান, অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে