স্ট্রিম সংবাদদাতা

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সিলেট অঞ্চলে নদী ও খাল খনন, হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বলেছেন, ‘আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এ দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। সুতরাং এ দেশটাকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য-শিল্প, পাট-বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পানিসম্পদ মন্ত্রী এ্যানি বলেন, ‘পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট এলাকায় প্রায়ই উজান থেকে ঢলের পানি নেমে আসে। এ কারণে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। যৌথ নদী কমিশনেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’ দ্রুত বাস্তবায়নযোগ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
নদী ও খাল খনন বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নিব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস সুরমা, কুশিয়ারা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে। জনগণ বুঝতে সক্ষম হবে যে, এই কাজগুলো খুব দায়িত্ব থেকে, দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে।’ জনসাধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা সরকার পাহারা দিয়ে শেষ করবে বলে তিনি আশা আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী সুরমা নদী ও চেঙ্গার নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে