স্ট্রিম প্রতিবেদক

মওলানা ভাসানীর রাষ্ট্রচিন্তার কেন্দ্রে ছিল ‘রবুবিয়াত’ বা পালনবাদ। আধুনিক রাষ্ট্র যেখানে শাসনকেন্দ্রিক, সেখানে ভাসানী রাষ্ট্রকে দেখতেন জনগণের প্রতিপালক হিসেবে। শনিবার (২২ নভেম্বর) ভাববৈঠকি’র উদ্যোগে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে “ভাসানী, ইসলাম ও গণরাজনীতি” শীর্ষক সেমিনারে মওলানা ভাসানীর রাজনৈতিক ও রাষ্ট্রদর্শনের নতুন পাঠ হাজির করেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার।
তিনি বলেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত সমাজ ইসলামকে পিছিয়ে থাকা ধর্ম হিসেবে দেখে বলেই ভাসানীর রাজনৈতিক ভাবনার গভীরতা তারা ধরতে পারেনি। মজহারের মতে, ভাসানী ইসলাম ও কমিউনিজমকে পরস্পরের বিপরীতে নয়, জনগণের সংগ্রামের যৌথ ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাপ্তাহিক চিন্তা পত্রিকার সম্পাদনা পরিষদের সদস্য উদয় হাসান ভাসানীর ‘হক ও পালনের’ ধারণা তুলে ধরেন। তাঁর মতে, ইসলামী রাজনৈতিক দর্শনে যেমন হক্কুল ইবাদ বা মানুষের জন্মগত অধিকার রক্ষা করা অপরিহার্য, ভাসানীর রাজনৈতিক অবস্থানের কেন্দ্রেও ছিল এই নৈতিক অঙ্গীকার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী সাঈদ উজ্জ্বল ভাসানীর কৃষক-রাজনীতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলার কৃষকের জমি, রিজিক, আবাস ও নিরাপত্তাকে রাষ্ট্রের মূল দায়িত্ব বলে মনে করতেন ভাসানী।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ভাসানীর রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ভাসানী শুধু দলীয় রাজনীতির নেতা নন, দেশের ভৌগোলিক ও মানসিক মুক্তিরও প্রথম সারির স্বপ্নদ্রষ্টা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে