স্ট্রিম প্রতিবেদক

আসন্ন রমজানের আগেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, ‘ইরান থেকে আমদানিকৃত এলপিজিবাহী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সাময়িকভাবে এ সংকট তৈরি হয়েছে। বিকল্প দেশ থেকে এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এলপিজি আমদানিকারক কোম্পানি ও বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সংকটের কারণ খতিয়ে দেখা হয়েছে। আমদানিকারকেরা জানিয়েছেন, আগে ইরান থেকে এলপিজি আসত। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানি এলপিজিবাহী জাহাজগুলো আসতে পারছে না। এ অঞ্চলে মূলত এসব জাহাজ দিয়েই এলপিজি পরিবহন হতো। এ কারণেই সরবরাহে বিঘ্ন ঘটেছে। এখন বিকল্প উৎস থেকে এলপিজি আনা হচ্ছে।’
এলপিজি বিক্রির সময় রসিদ না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের সামর্থ্যের মধ্যে থেকে সব ধরনের চেষ্টা চলছে, যাতে ভোক্তারা কম দামে এলপিজি কিনতে পারেন।’
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এলপিজি খাতটি মূলত বেসরকারি। এখানে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম সমন্বয় করা হয়।’
জ্বালানি উপদেষ্টা জানান, আগে এলপিজি আমদানির বিষয়টি আগাম মনিটরিং করা হতো না। এখন বিইআরসি ও জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করা হচ্ছে। এতে আগেভাগেই আমদানির পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে