স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগতিতে একটি গুদামে অবৈধভাবে মজুত প্রায় ৪ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও মজুতের অভিযোগে ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিলকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ব্রিজঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে এই ডিজেল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
শাকিল উপজেলার বড়খেরী এলাকার বাসিন্দা। ওই এলাকায় তাঁর একটি মুদি দোকান আছে। সেখানেই জ্বালানি বিক্রি করতেন তিনি। পার্শ্ববর্তী একটি গুদামে তিনি ডিজেল মজুত করেছিলেন। তাঁর জ্বালানি তেল বিক্রি ও নিরাপত্তার কোনো লাইসেন্সও ছিল না।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে মজুত করা জ্বালানি তেলের সন্ধানে রামগতি উপজেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে আটক শাকিলের কাছ থেকে ২৪টি ড্রামে অবৈধভাবে মজুত বিপুল পরিমাণ ডিজেল পাওয়া যায়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে ৪ হাজার ৮০০ লিটার ডিজেলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, আটক শাকিলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাইরে থেকে ট্রেজারার নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জবি শিক্ষক সমিতি। ট্রেজারার পদে জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
৪ মিনিট আগে
রাজধানী ঢাকায় এখন থেকে পুলিশের বিশেষ পাহারা দল বা ‘এসকর্ট’ সুবিধা ছাড়াই চলাচল করবেন ১৮ জন মন্ত্রী। তবে শুধু ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
৯ মিনিট আগে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর– চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১০ মিনিট আগে
প্রচলিত রাজনৈতিক দলগুলোর কাছে ‘আবেদন-নিবেদনের রাজনীতি’ না করে আন্দোলনকে জীবন্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবির। আজ রোববার (২৬ জুলাই) শাহবাগে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২২ মিনিট আগে