স্ট্রিম সংবাদদাতা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর কামারখাড়া সামাজিক কবরস্থান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, টর্চলাইট আর লাঠি হাতে কবরের পাশে বসে আছেন বৃদ্ধ জসিম খান।
এত রাতে কবরস্থানে কেন জানতে চাইলে জসিম বললেন, গত ১৬ এপ্রিল বজ্রপাতে তাঁর ছেলে আরাফাত খানের মৃত্যু হয়। তিনি শুনেছেন বজ্রপাতে মৃতের লাশ নাকি চুরি হয়। এজন্য পাহারা দিচ্ছেন।
নিজে পাহারার পাশাপাশি লোকও ভাড়া করেছেন জানিয়ে জসিম বলেন, আমি নিজে অসুস্থ মানুষ, শরীর কুলায় না। তাই ঋণ করে লোক ভাড়া করেছি। একদিকে ছেলের শোক, অন্যদিকে অভাবের সংসার, আবার এই বাড়তি খরচ। প্রশাসন যদি একটু পাহারার ব্যবস্থা করত!
স্থানীয়রা জানান, সন্তানের প্রতি বাবার এমন উদ্বেগ স্বাভাবিক। কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ওই পরিবারকে দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কবর পাহারায় গ্রাম পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে পরিবারটিকে আরও সহযোগিতা দেওয়া হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে