স্ট্রিম প্রতিবেদক

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, সাম্রাজ্যবাদী আধিপত্য এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট। ‘নো ওয়ার নো এম্পায়ার’ শিরোনামের কনসার্টটি আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সংহতি প্রকাশ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবাদী এই কনসার্টে গান ও পারফরম্যান্সের মাধ্যমে সংহতি জানাবেন দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দল। অংশগ্রহণকারী শিল্পী ও ব্যান্ডের তালিকায় রয়েছে কফিল আহমেদ, সমগীত, অরূপ রাহী, সহজিয়া, বাংলা ফাইভ, আহমেদ হাসান সানী, ওয়ারদা আশরাফ, মাভৈ, কুয়াশা মূর্খ, ইলা লালালালা, কোরাস এবং দা কমরেডস।

আয়োজকরা জানান, বর্তমান পরিস্থিতিতে যখন দেশে দেশে যুদ্ধ ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চলছে, তখন শিল্পী সমাজ নীরব থাকতে পারে না। সংস্কৃতি ও গানের শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সাধারণ মানুষের মনে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে কনসার্টে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকবৃন্দ।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে