স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। শুক্রবার রাত ১টার দিকে ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
স্থানীয় বিএনপির রাজনীতিতে জড়িত ওয়াকিল হোসেন বগা এবং স্বেচ্ছাসেবক দল নেতা হানিফের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।
বিএনপি নেতাকর্মী ও এলাকার একাধিক বাসিন্দা জানান, কয়েক মাস ধরে এলাকায় আধিপত্য বিস্তার, বিভিন্ন স্থাপনা ও খালি জায়গার নিয়ন্ত্রণ নিয়ে ওই দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি উত্তেজনা আরও বাড়ে। এরপর গতকাল রাতে জমি দখল নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে জড়ায় তারা।
ওয়াকিল হোসেন বগার অনুসারীদের অভিযোগ, জমি দখলের চেষ্টা প্রতিহত করায় তাদের ওপর হামলা চালান ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ ও তার অনুসারীরা। সংঘবদ্ধ ওই হামলায় তাদের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে হানিফের সমর্থকদের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। প্রতিপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করেছে।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সংঘর্ষের পর কিছু যুবককে দেশীয় অস্ত্র হাতে এলাকায় মহড়া দিতে দেখা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খুলশী এলাকায় এর আগেও আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। সম্প্রতি সেগুনবাগান, কুসুমবাগ ও আশপাশের এলাকায় কয়েক দফা সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৪০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে