চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে আরও ২ শ্রমিকের মৃত্যুচট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল ও রাতে মারা যাওয়া এই দুজনসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে সোমবার এসব তথ্য জানা গেছে।২০ জুলাই ২০২৬
চট্টগ্রামে এক শিশু ধর্ষণ ও হত্যায় আসামি রুবেলের মৃত্যুদণ্ডচট্টগ্রামের পাহাড়তলীতে এক শিশুকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি মো. রুবেলকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এই রায় ঘোষণা করেন।২০ জুলাই ২০২৬
পার্বত্য চট্টগ্রামে বিদেশি পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি দীপেন দেওয়ানেরবিদেশি পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের তাগিদ দিয়েছেন সাবেক পার্বত্যমন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, বিদেশিদের এখানে আসার বিধিনিষেধগুলো পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা দরকার।২০ জুলাই ২০২৬
বাড়ছে পাহাড় ধস, নেপথ্যে কী?গত ২০ বছরে পাহাড় ধসে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। সাম্প্রতিককালে, কেবল জুলাই মাসেই ১২০টি ভূমি ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পাহাড় ধসের এই ভয়াবহতা কেন বাড়ছে এবং এর দায় কার?১৯ জুলাই ২০২৬
চট্টগ্রামে বন্যার পরে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে দুই শতাধিকচট্টগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। জেলা ও মহানগরের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে দুই শতাধিক আক্রান্ত ব্যক্তি ভর্তি হয়েছেন, যাদের বড় অংশই শিশু।১৯ জুলাই ২০২৬
একাধিক মামলায় বাবুলের স্ত্রী হত্যার আসামিসহ ২ সন্ত্রাসীর জামিন, উদ্বেগচট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত দুই সন্ত্রাসী শহীদুল ইসলাম ওরফে বুইস্যা এবং এহতেশামুল হক ওরফে ভোলা একাধিক মামলায় জামিন পেয়েছেন। গত ১১ দিনে শহীদুলকে তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি এহতেশামুল পেয়েছেন দুটি মামলা জামিন।১৮ জুলাই ২০২৬
চট্টগ্রামে লবণ কারখানায় আগুন: ২ শ্রমিকের মৃত্যুচট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় আগুনে দগ্ধ ১০ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।১৭ জুলাই ২০২৬
শহীদ ওয়াসিমের আহ্বানেই জেগে উঠেছিল চট্টগ্রাম: ছাত্রদল সম্পাদকশহীদ ওয়াসিম আকরামের ফেসবুকে দেওয়া ‘চলে আসুন ১৬ শহরে’ আহ্বানে চট্টগ্রামবাসী রাজপথে নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।১৬ জুলাই ২০২৬
কওমিধারার ৭টি রাজনৈতিক দল নিয়ে হেফাজতের বৈঠক, ‘ঐক্যবদ্ধ পথচলা’র সিদ্ধান্তকওমি ধারার সাতটি ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।১৬ জুলাই ২০২৬
কনফিডেন্স লবণ কারখানায় আগুন, আটজনের শরীরের ৯৫% পুড়েছেচট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।১৬ জুলাই ২০২৬
ফিরে দেখা জুলাইএখনো গ্রেপ্তার হননি শহীদ ওয়াসিম হত্যার প্রধান অভিযুক্ত২০২৪ সালের ১৬ জুলাই। মুরাদপুর, ২ নম্বর গেট ও বহদ্দারহাটজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল। সেদিন বিকেলে মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম।১৬ জুলাই ২০২৬