স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
সিজারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এর আগে ট্রাইব্যুনালের তদন্তের ভিত্তিতে সিজারের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করেছিল ঢাবি প্রশাসন।
পরবর্তী সময়ে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিজারের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হবে কিনা তা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির আহ্বায়ক করা হয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণকে। অন্য দুই সদস্য ছিলেন—আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন।
ডাকসুতে সহসভাপতি (ভিপি) পদে লড়তে মনোনয়নপত্র নিয়েছিলেন জুলিয়াস সিজার। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি সামনে এলে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
প্রসঙ্গত, জুলিয়াস সিজার ২০১৯ সালের ডাকসু হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ হলে ছাত্রলীগ প্যানেল থেকে জিএস পদে নির্বাচিত হন। তাঁর বিরুদ্ধে ফরিদ নামে এক শিক্ষার্থীকে মারধোর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগে ব্যাপারে কোনো মামলা বা আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে