স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫) নামে একজনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ড ঘটে।
ফখরুল বলি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসি বাড়ির বদিউজ্জামানের ছেলে। তাঁর পরিবারের দাবি, পূর্ব শক্রতার জেরে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টার দিকে বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাঁদের বাড়িতে যান বলি। সেখান থেকে সাড়ে ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। পথে উপজেলার মান্দার বাড়ির দরজা এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫-২০ জন তাঁকে বহন করা অটোরিকশায় হামলা করে। এতে অটোরিকশা থেকে পড়ে গেলে তাঁকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে গিয়ে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব দাবি করেন, তাঁর ছেলের কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে ফখরুল বলির মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘(সোমবার) সকালে আমার ছেলে (মিজানুর রহমান) সাড়ে ২০ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছলে বলি ও তাঁর লোকজন আমার ছেলেকে সিএনজি (অটোরিকশা) থেকে নামিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে গণপিটুনি দিলে সে মারা যায়।’ তাৎক্ষণিক বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীর বিচারের দাবিতে বিক্ষোভ ও নিহত বলির আড্ডাখানায় হামলা চালায় বলে তিনি জানান।
হত্যাকাণ্ডের বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘ফখরুল বলির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ ৫-৭টি মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জনঅসন্তোষে তাঁকে গণপিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে