স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শাজাহানপুরে মো. রকি নাম এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।
নিহত মো. রকি (৩২) উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে৷ তিনি এলাকায় ইট বালুর ব্যবসা করতো। তিনি অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঈদের আগে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে গাক চক্ষু হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রকি। কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে প্রকাশ্য হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি জানান, রকি এলাকায় হুমকি দিয়ে টাকা আদায় করতেন। এছাড়া তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত ছিল।
ঘটনাস্থলে উপস্থিত রকির এক বোন কাঁদতে কাঁদতে বলেন, তাঁর ভাই রকিকে ডেকে ঘটনাস্থলে আনা হয়েছিল। পরে সেখানে তাঁকে মারধর ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
কৈগাড়ি ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, রকি অস্ত্র মাদক, ছিনতাই, ছুরিকাঘাত সহ একাধিক মামলার আসামি ছিলেন।
থানার ওসি আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে রকিকে নিহত অবস্থায় পাওয়া যায়। এ সময় সেখান থেকে দুটি হাতুড়ি ও দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১২ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৭ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে