ময়মনসিংহে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৩: ৪৮
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ময়মনসিংহে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে সদরের আলালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার নলুয়া এলাকার জাহাঙ্গীর আলম (৩৫) ও তার ছেলে রোহান (৩)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, যাত্রীবাহী অটোরিকশাটি শহর থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পরে আলালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত