স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মংক্যসিং মারমা নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বলীপাড়া ইউনিয়নের মংনাই কারবারী গ্রামে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে অনুমতি ছাড়া সাঙ্গু নদ থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, সাঙ্গু নদসহ পার্বত্য এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এভাবে বালু উত্তোলন চলতে থাকলে সাঙ্গু নদ তার প্রাকৃতিক ভারসাম্য হারাতে পারে, যা স্থানীয় জনজীবন ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

.png)

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
১০ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগে