স্ট্রিম ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এক প্রজ্ঞাপন জারি করে এ মেয়াদ বাড়িয়েছে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৩৪ দিন সময় দেওয়া হয়েছে। নতুন করে বাড়ানো এই মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তদন্ত কমিশনের মেয়াদ বাড়ানোর আদেশ ২৮ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।
এর আগে, দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর সেকশন ৩ অনুযায়ী, গত ২৪ জুলাই গঠিত ছয় সদস্যের এই তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে।
একাধিকবার মেয়াদ বৃদ্ধি
প্রথমে কমিশনকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। সেই সময়সীমা ১৩ আগস্ট শেষ হয়। এরপর ১৪ দিনের জন্য মেয়াদ বাড়ানো হলে তা ২৭ আগস্ট শেষ হয়। এবার তৃতীয় দফায় সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
কমিশনের সদস্য কারা
কমিশনের বাকি সদস্যরা হলেন—জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
কমিশনকে ওই ঘটনার অন্তর্নিহিত কারণ বিশ্লেষণ, দায়ী ব্যক্তি বা সংগঠনকে চিহ্নিত করা, আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান, জেলা কারাগারসহ সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা বিঘ্নের বিষয় খতিয়ে দেখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। তদন্ত কমিশনের কাজ এবং চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা করছে রাজনৈতিক ও নাগরিক সমাজ।

জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২৬ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
১ ঘণ্টা আগে
গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
৩ ঘণ্টা আগে