স্ট্রিম সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী হোসেন (৪৯) নামে নিহত ওই ব্যক্তি ধবলগুড়ি গ্রামের প্রয়াত আব্দুল গফুরের ছেলে। ঘটনার পর সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে টেলিফোনে কথা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এবং পরবর্তী সময়ে ভোর ৪টা ৫০ মিনিটে সীমান্তের শূন্য লাইন থেকে ভারতের আনুমানিক ৫০০ গজ ভেতরে পরপর দুই রাউন্ড ফায়ারের শব্দ শোনা যায়। ঘটনাস্থলটি ভারতের ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফের সাতগ্রাম ক্যাম্পের আওতাধীন এলাকা।
ফায়ারের শব্দের পরিপ্রেক্ষিতে সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিজিবিকে দেওয়া বিএসএফের ভাষ্য অনুযায়ী, ভোরে সাত থেকে আট জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটার বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক ফায়ার করে। একপর্যায়ে ওই দলটির সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় বিএসএফের গুলিতে মো. আলী হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন।
লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে