বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যবস্থা
স্ট্রিম ডেস্ক

নির্বাচন কমিশনের বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী ও বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, স্বার্থের দ্বন্দ্বের কারণে এই সিদ্ধান্ত নিরপেক্ষ পর্যবেক্ষণের পরিপন্থী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেন।
ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে এই ‘অবিমৃশ্যকারী’ সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। বিদেশিদের খরচ বহন করা হলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে কেন একই নিয়ম হবে না—ইসিকে সেই প্রশ্ন করেন তিনি। টিআইবি মনে করে, কমিশনের এই সিদ্ধান্ত স্পষ্টতই বৈষম্যমূলক।
বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকর হলে সুবিধাপ্রাপ্তরা ‘ভাড়াটে’ হিসেবে গণ্য হওয়ার ঝুঁকিতে থাকবেন। কমিশনের আতিথেয়তায় থেকে তাঁরা কতটা স্বাধীনভাবে নির্বাচন ও খোদ কমিশনের ভূমিকা মূল্যায়ন করতে পারবেন, তা নিয়ে সন্দেহ থেকে যাবে।
ড. ইফতেখারুজ্জামান বিদেশি পর্যবেক্ষকদের নৈতিক মানদণ্ড বজায় রাখার স্বার্থে ইসির আতিথেয়তা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি প্রশ্ন রাখেন, কোন যুক্তিতে তাঁরা সরকার বা ইসির অর্থায়নে এ দায়িত্ব পালন করবেন?
বিবৃতিতে আরও বলা হয়, ২০০৮ বা তার আগে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে এমন অর্থ অপচয়ের প্রয়োজন হয়নি। ২০১৮ ও ২০২৪ সালে পতিত সরকার বিদেশিদের সুবিধা দিয়েও নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পর সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত না করার জন্য ইসির প্রতি আহ্বান জানায় টিআইবি।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে