স্ট্রিম প্রতিবেদক

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে কলাবাগানে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
প্রশাসক জানান, ঈদের প্রথম দিনে ডিএসসিসি এলাকায় প্রায় ১৫ হাজার ৯৩৫ টন বর্জ্যর সম্ভাবনা রয়েছে। এই বর্জ্য দ্রুত মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হবে।
পরিকল্পনা সফল করতে মাঠে নেমেছেন করপোরেশনের ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী। এছাড়া বর্জ্য সংগ্রহ ও দ্রুত পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে ২ হাজার ১১৭টি ভারী ও হালকা যানবাহন।
এলাকাগুলো থেকে বর্জ্য সংগ্রহ করে প্রথমে এসটিএস এবং পরে মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে।
নগরবাসীর সচেতনতার প্রশংসা করে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘অনেকেই করপোরেশনের দেওয়া এবং নিজস্ব চটের ব্যাগে বর্জ্য সংরক্ষণ করেছেন।’
তবে কিছু জায়গায় অসচেতনতার কারণে ড্রেনে পশুর নাড়িভুঁড়ি ও গোবর ফেলার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে নগরবাসীকে অনুরোধ জানান।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, হাটের বর্জ্য ও বাঁশ অপসারণের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে করপোরেশনের আওতাধীন ১১ পশুর হাটের বর্জ্য পরিষ্কার করা হবে।
এবার প্রথম দিনে ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৩০ শতাংশ এবং তৃতীয় দিনে বাকি ১০ শতাংশ কোরবানি সম্পন্ন হতে পারে ধারণা ডিএসসিসির। সে অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিকল্পনা সাজানো হয়েছে।
বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে নগর ভবনে বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল হয়েছে।
প্রশাসক জানান, কোথাও বর্জ্য পড়ে থাকার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৫ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
৫ ঘণ্টা আগে