স্ট্রিম প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের ‘হামলার’ প্রতিবাদ ও ভাতা বাড়ানোর দাবি আদায়ে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার কথা থাকলেও আজ থেকেই সেটা করবেন শিক্ষক-কর্মচারীরা।
আজ রোববার (১২ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী শহিদ মিনার থেকে এ ঘোষণা দেন।
এমপিওভুক্ত শিক্ষকেরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার সকাল থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
দুপুরে ওই কর্মসূচিতে ধাওয়া দেয় পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেন পুলিশ সদস্যরা। পাশাপাশি একজন শিক্ষককে আটকের খবর পাওয়া যায়। এরপর শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষকেরা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, শিক্ষকদের অধিকাংশই শহীদ মিনারের দিকে চলে যান। যাঁরা যেতে চাননি, ঢিল মেরেছেন, এমন পাঁচ-ছয়জনকে আটক করা হয়েছে। আটকও নয়, আসলে হেফাজতে আছেন। শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত হলে তাঁদেরও ছেড়ে দেওয়া হবে।
এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের কথা ছিল। তবে সেই কর্মসূচি এক দিন এগিয়ে আনা হয়েছে। আজ থেকেই কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী।
রোববার বিকেলে শহীদ মিনার থেকে তিনি ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। অন্যদিকে, কর্মবিরতি চলবে।
দেলওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে দাবি আদায় করে নেব। এত মানুষ নিয়ে প্রেস ক্লাবে অবস্থান করা সম্ভব না। সোমবার থেকে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে। সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসবেন। শিক্ষকদের বলব, দুয়েকজন কর্মচারী দিয়ে প্রতিষ্ঠান খোলা রাখবেন, কিন্তু কোন ক্লাস হবে না।’
আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দুপুরে প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। তখন আন্দোলনরতদের একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যায়।
তবে আরেকটি পক্ষ প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখতে চান। বেলা পৌনে ২টার দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের সরাতে ধাওয়া দেয় পুলিশ। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়। পরে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষকেরা। বর্তমানে তাঁরাও শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।
এদিকে, আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে বিকেলে শহীদ মিনারে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা সম্পাদক) ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৭ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে