স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউসিং এলাকায় এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ২ লাখ টাকা ও প্রায় ১ লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রিমা হাউসিংয়ের এভিনিউ-২ এলাকার আয়েশা টেলিকমের সামনে এই ঘটনা ঘটে। আহত দোকান কর্মচারীর নাম মোহাম্মদ হৃদয় (২৩)। তিনি বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন।
ভুক্তভোগী হৃদয় জানান, প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটার দিকে দোকান খোলার জন্য তিনি চন্দ্রিমা হাউসিংয়ে আসেন। দোকান খোলার আগে সামনেই একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই যুবক এসে তার পাশে বসে কথা বলতে শুরু করে। একপর্যায়ে তারা চাপাতি বের করে হৃদয়ের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ব্যাগে নগদ ২ লাখ টাকা এবং স্যামসাং, রিয়েলমি ও টেকনো ব্র্যান্ডের তিনটি মোবাইল ফোন ছিল। হৃদয় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে ব্যাগ নিয়ে অটোরিকশায় করে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা উদ্যান এলাকার চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশাচালকের মুখে মাস্ক থাকায় তাকে এখনো চেনা সম্ভব হয়নি। জানা গেছে, আকাশ কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় ছিনতাই করছে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘ঘটনাটি জানার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যে কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে