স্ট্রিম প্রতিবেদক

আয়কর বিবরণী এবং টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, প্রতিটি কর অঞ্চলে উৎসে কর পরিবীক্ষণ টিম গঠন করতে হবে। এতে পরিদর্শন রেঞ্জ-১-কে আহ্বায়ক, পরিদর্শন রেঞ্জ-২/৩/৪-কে যুগ্ম আহ্বায়ক, উপ/সহকারী/অতিরিক্ত সহকারী কর কমিশনারকে টিম লিডার এবং কর পরিদর্শকদেরকে সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হবে।
উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ এবং রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র দাখিলের আইনি বাধ্যবাধকতা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ একই হলে, উৎসে কর পরিবীক্ষণের দায়িত্বে থাকা টিমকেই এই পরিবীক্ষণেরও দায়িত্ব দেওয়া হবে।
নির্দেশনা অনুযায়ী, পিএসআর ও টিআইএন সংবলিত প্রত্যয়নপত্র যাচাইয়ের বিষয়টি বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে সংশ্লিষ্ট কর কমিশনার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, অর্থবছরের শুরুতেই অর্থ আইন ও আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-সহ সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি এনবিআরকে অসহযোগিতা করলে ধারা ৩১৮ অনুযায়ী দণ্ড এবং নির্দেশ পরিপালন না করলে ধারা ২৬৪ অনুযায়ী জরিমানার বিষয়টি জানিয়ে সতর্ক করা ও যথাযথ প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতার ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ কর বছরের রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) যাচাই নিশ্চিত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার পূর্বেই প্রতিটি রিটার্ন দাখিলের প্রমাণ etaxnbr.gov.bd-এর পিএসআর ভেরিফাই সিস্টেম হতে বাধ্যতামূলক যাচাই করতে হবে। একইভাবে, টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্রের সঠিকতা সরাসরি incometax.gov.bd অথবা বারকোড স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
এছাড়াও, বাস্তবায়নকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্রতি মাসে নির্দিষ্ট ছকে রিটার্ন দাখিলের প্রমাণ ও টিআইএন সনদ যাচাই সংক্রান্ত স্বাক্ষরিত তথ্য লিখিতভাবে গ্রহণ করা হবে।
আরও বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট ইত্যাদির উৎসে কর কর্তন বা সংগ্রহ যাচাইয়ের সময়ও পিএসআর ও টিআইএন প্রত্যয়নপত্র যাচাই করতে হবে। আইনটির ১৪২ ধারা অনুযায়ী, সেবা পাওয়ার ক্ষেত্রে পিএসআর উপস্থাপনে ব্যর্থ হলে তার ওপর প্রযোজ্য উৎসে কর হারের অতিরিক্ত ৫০ শতাংশ হারে উৎসে কর আদায় করা হবে।
বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর জরিপ ও পরিদর্শন শাখা’য় প্রতি মাসের প্রথম তিন কার্যদিবসের মধ্যে এনবিআরের প্রেরিত ছক অনুসারে রিপোর্ট পাঠাতে হবে।
সবশেষে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুযায়ী নিজ এখতিয়ারের মধ্যেই পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করতে হবে। এখতিয়ারবহির্ভূত পরিবীক্ষণ এবং এনবিআরে তথ্য প্রেরণ থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

.png)

গ্যাস সরবরাহ না থাকায় ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনের চারটিই বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ভাড়া বৃদ্ধি ও যান সংকটে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরাও।
১৭ মিনিট আগে
বাংলাদেশের সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দেশটির কৌশলগত পশ্চিম সীমান্ত পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার পথে ক্রমশ এগোচ্ছে আরাকান আর্মি। ক্ষমতার এই পালাবদল মিয়ানমারের অভ্যন্তরীণ গৃহযুদ্ধই শুধু নয়, আঞ্চলিক ভূ-রাজনীতিও বদলে দিতে পারে।
১৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাসের চাপ শূন্যে নেমে আসায় সংকটে পড়েছেন গার্মেন্টস ও ডাইং কারখানার মালিকেরা। এর প্রভাবে ফেব্রিক্স সরবরাহ ব্যাহত হওয়ায় থমকে গেছে পোশাক খাতের উৎপাদন ব্যবস্থা।
৩২ মিনিট আগে
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই চাঁদপুরের মেঘনায়। এ নদীতে মাছ ধরতে অনীহা দেখাচ্ছেন স্থানীয় জেলেরা। একদিকে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে জালে মাছ না ওঠায় প্রতিদিনের খরচটুকুও উঠছে না।
১ ঘণ্টা আগে