ন্যায্যতা নিশ্চিতে প্রত্যক্ষ কর বাড়ানোর আহ্বান সিপিডিরকর ন্যায্যতা নিশ্চিত করতে পরোক্ষ করের বোঝা কমিয়ে প্রত্যক্ষ করের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে সিপিডির ‘জাতীয় বাজেটে কর ন্যায্যতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা দেশের কর ব্যবস্থাপনায় ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান।২৫ জুন ২০২৬
বাড়ল করমুক্ত আয়সীমা, বছর ধরে রিটার্ন দাখিলঅর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, শুধু আগামী অর্থবছরে নয়; ২০২৭-২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা পৌনে ৪ লাখ টাকা অব্যাহত থাকবে।১১ জুন ২০২৬
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগে মিলবে করছাড়প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান বাড়াতে নিয়োগকারী প্রতিষ্ঠানকে বিশেষ কর ছাড় দেবে সরকার। আগামী অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।১১ জুন ২০২৬
নতুনদের ন্যূনতম আয়কর ১ হাজার টাকান্যূনতম আয়কর ৫ হাজার টাকার পাশাপাশি প্রথম করদাতাদের ক্ষেত্রে এটি ন্যূনতম ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে এবারের বাজেটে। অর্থ্যাৎ, ২০২৬-২৭ অর্থবছরে করের পরিমাণ কম হলেও পুরোনো করদাতাদের ৫ হাজার এবং নতুনদের ১ হাজার টাকা দিতে হবে।১১ জুন ২০২৬
আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল এনবিআরআয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের সতর্ক করে সংস্থাটি।০১ জুন ২০২৬
খুলনার এক হাটে ঈদে আয় ২ কোটি সাড়ে ১৫ লাখ টাকাপবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত সাত দিনের একটি হাটে পশু বিক্রি বাবদ প্রায় ২ কোটি সাড়ে ১৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। নগরের জোড়াগেট পশুর হাটে এই আয় হয় বলে জানিয়েছেন কেসিসির আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক।২৮ মে ২০২৬
সিসি গুনে মোটরসাইকেলে বসছে কর, কেন গুরুত্বপূর্ণ সিসিমোটরসাইকেলে অগ্রিম কর আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর আরোপ করা হতে পারে।১৬ মে ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ছে না, শেষ ১৭ মেসব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ১৭ মে পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।১৫ মে ২০২৬
১৭ মাসে ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর, আদায় ৫৩২ কোটিবিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গত ১৭ মাসে প্রায় ৭ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। পাশাপাশি এই সময়ে ফাঁকি দেওয়া ৫৩২ কোটি টাকার কর আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।০৫ মে ২০২৬
নিরীক্ষা হচ্ছে ৮৮ হাজার আয়কর রিটার্ন, তালিকা দেখবেন যেভাবেনিয়ম মেনে যথাসময়ে আয়কর রিটার্ন জমা দিলেও তা শতভাগ নির্ভুল কিনা, তা যাচাই করতে নিরীক্ষা (অডিট) করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ করবর্ষের জন্য দাখিলকৃত রিটার্নগুলো থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে ইতিমধ্যে দুই দফায় প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন এই নিরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।৩০ এপ্রিল ২০২৬
ঘরে বসেই দেওয়া যাবে আয়কর রিটার্নজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ই-রিটার্ন সিস্টেম চালু করেছে। গত বছরের আগস্ট থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।২৯ এপ্রিল ২০২৬