স্ট্রিম প্রতিবেদক

রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হওয়া ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়েজ টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীতে হোটেল বেওয়াচে তিন দিনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলে কার্যকর আলোচনার জন্য তিনটি সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথমটি কক্সবাজারে শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে সবচেয়ে বড় সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে, যেখানে প্রায় ১৭০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এরপর কাতারের দোহায় আরও একটি বড় সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কক্সবাজারে আয়োজিত চলমান সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘রোহিঙ্গারা যে মানবিক সংকটের মুখোমুখি, সেটিকে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা সহজ নয়। তাই এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।’
এই সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরতে পারবেন আন্তর্জাতিক মহলের সামনে।
গতকাল রোববার বিকেলে সম্মেলনের প্রথম দিনে রোহিঙ্গা প্রতিনিধিদের মতামত গ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়। আজ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আগামীকাল দেশি-বিদেশি অতিথিদের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের মধ্যে দিয়ে সম্মেলন শেষ হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে