স্ট্রিম সংবাদদাতা

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে দলীয়করণ হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালেদ হোসেন মাহবুব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেরি হওয়ার কোনো কারণ নেই। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী। আমরা সরকার গঠন করেছি; দায়িত্ব নিয়েছি। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাব।
তিনি আরও বলেন, জেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভাগুলোতে অনেক দিন ধরে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। আপাতত আমাদের দলীয় যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঠামোগুলো চালু রাখার জন্য। আমরা শিগগির নির্বাচনে যাব।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব সিবগাতুল্লাহ নূর। জামাতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জোনায়েদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে