স্ট্রিম প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, বিএনপি মহাসচিব তাঁদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল আন্দোলনস্থল কেন্দ্রীয় শহীদ পাঠানোর কথাও জানিয়েছেন মির্জা ফখরুল।
দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন আমরা যেন আন্দোলন করতে গিয়ে বিশৃঙ্খল না করি। আমরা তাকে আশ্বস্ত করেছি।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে গত রোববার থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকেরা। তাঁরা শহীদ মিনারে অবস্থান করছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হচ্ছে।
আজ অর্থ বিভাগ থেকে জারি করা এক আদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ ও সর্বনিম্ন ২ হাজার টাকা করা হয়েছে।
এ প্রসঙ্গ টেনে আন্দোলনে অন্যতম সংগঠক দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘অর্থ উপদেষ্টা দেশে আসার আগ পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব। বিএনপি মহাসচিব কথা দিয়েছেন ওনার জায়গা থেকে যতোটুকু সম্ভব আমাদের সহযোগিতা করবেন। আমরা যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছি।’
মির্জা ফখরুলের সঙ্গে হওয়া বৈঠকে ছিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১০ সদস্যের প্রতিনিধিদল।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৫ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে