স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে অনিয়ম হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, অনিয়মে জড়িতদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও ফৌজদারি মামলা করা হবে। প্রয়োজনে তাঁদের দেশে ফেরত নিয়ে আসা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশনার জানান, প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। কমিশনের হাতে আর কোনো ব্যালট অবশিষ্ট নেই। এর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন ভোটার ব্যালট পেয়ে কিউআর কোড স্ক্যান করেছেন। ভুল ঠিকানার কারণে মালয়েশিয়া ও ইতালি থেকে ৪ হাজার ৫২১টি ব্যালট ফেরত এসেছে।
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় একই ঠিকানায় শতাধিক ভোটারের বিষয়ে মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীরা সীমিত জায়গায় থাকায় একই পোস্ট বক্স বা দোকানের ঠিকানা ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো কমিশন যাচাই করছে। তবে এখনো নির্বাচনী বিশ্বাসযোগ্যতা লঙ্ঘনের প্রমাণ মেলেনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাহরাইন ও ওমানে পরিচয়পত্র যাচাই ছাড়া ব্যালট না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের ভিডিওগুলো ভুয়া বলে ধারণা করছে কমিশন। কুয়েতে উৎসাহবশত ভিডিও ধারণের ঘটনা ঘটলেও অনিয়ম পাওয়া যায়নি।
ইসি সানাউল্লাহ জানান, প্রয়োজনে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে।

.png)

কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদকে মারধরের পর পুলিশে দিয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
২ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা গ্রহণ না করলে বাংলাদেশ যত ঋণ রয়েছে, তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
২ ঘণ্টা আগে