স্ট্রিম প্রতিবেদক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে।
আজ বুধবার (৩ নভেম্বর) সকাল থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি চলছে। দ্বিতীয় দিনের এই শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনি যুক্তি তুলে ধরছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনপ্রক্রিয়া সাংবিধানিকভাবে কতটা সিদ্ধ, সেই প্রশ্নের চূড়ান্ত ফয়সালা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। হাইকোর্ট আগেই এই সরকারকে বৈধ বলে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের বা আপিলের অনুমতির শুনানিই এখন গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালতে।
সংবিধানের বিদ্যমান কাঠামোর বাইরে গিয়ে বিশেষ পরিস্থিতিতে যে সরকার গঠিত হয়েছে, তার আইনি ভিত্তি কী এটাই এখন আদালতের সামনে মূল বিচার্য বিষয়।
গতকাল মঙ্গলবারের শুনানিতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আইনি পয়েন্ট সামনে এনেছেন আইনজীবী শিশির মনির। তিনি আদালতে যুক্তি দিয়েছেন, জনগণের বৈধতাই হলো সবচেয়ে বড় বৈধতা। অর্থাৎ, কোনো বিশেষ পরিস্থিতিতে যখন সংবিধানের স্বাভাবিক পথ রুদ্ধ হয়ে যায়, তখন জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের বৈধতার ভিত্তি হিসেবে কাজ করে। আইনের ভাষায় একে অনেক সময় ডকট্রিন অব নেসেসিটি বা অনিবার্যতার নীতি এবং গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট হিসেবে দেখা হয়।
এই আইনি লড়াইয়ের সূত্রপাত করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। গত বছরের ডিসেম্বরে তিনি অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন।
হাইকোর্ট সেই রিট খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, দেশের জনগণ যখন এই সরকারকে গ্রহণ করেছে এবং বৈধতা দিয়েছে, তখন এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। হাইকোর্টের সেই রায়ে সন্তুষ্ট না হয়ে মহসিন রশিদ আপিল বিভাগে এসেছিলেন। তবে গত ১২ নভেম্বর শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে এবং আপিল বিভাগ তাঁর কাছে ব্যাখ্যাও চেয়েছিলেন।
সেই পরিস্থিতি পেরিয়ে এখন চলছে মামলার মূল বিষয়ের ওপর শুনানি।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১০ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
১১ ঘণ্টা আগে