স্ট্রিম ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। চলছে উদ্ধার অভিযান।
বাংলাদেশ বিমানবাহিনীর বহরে এই মডেলের মোট ১৬টি বিমান যুক্ত হয় ২০১৩ সালে। ‘এফ-৭ বিজিআই’ হলো চীনের তৈরি এফ-৭/জে-৭ সিরিজের সবচেয়ে উন্নত এবং শেষ উৎপাদিত সংস্করণ। এটি মূলত একটি হালকা ও উচ্চগতিসম্পন্ন যুদ্ধবিমান, যার নকশা ও প্রযুক্তি সোভিয়েত মিগ-২১-এর ওপর ভিত্তি করে তৈরি।
চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশন এবং গুইঝো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশন ১৯৬৫ সাল থেকে এই সিরিজের বিমান উৎপাদন শুরু করে। ২০১৩ সালে বাংলাদেশকে ১৬টি এফ-৭ বিজিআই হস্তান্তরের মাধ্যমে এই সিরিজের উৎপাদন বন্ধ হয়ে যায়। এই মডেলের সর্বমোট ২৪ শটির বেশি বিমান তৈরি করা হয়েছে।
বিমানটি স্বল্পপাল্লার ইনফ্রারেড গাইডেড এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এটি মূলত আকাশ থেকে আকাশে লড়াইয়ের জন্যই ব্যবহার হয়ে থাকে। তবে এটি মাটির কাছাকাছি (ক্লোজ এয়ার সাপোর্ট) অপারেশনেও ব্যবহৃত হয়।
প্রথমে শুধু চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স এই বিমান পরিচালনা করলেও পরে এটি বহু দেশে রপ্তানি হয়। চীনের বাইরে পাকিস্তান হলো এর সবচেয়ে বড় ব্যবহারকারী। জিম্বাবুয়ে, তানজানিয়া, শ্রীলংকাসহ কয়েকটি দেশেও এই বিমান সরাসরি যুদ্ধে ব্যবহার করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে