স্ট্রিম প্রতিবেদক

ডাকসু নির্বাচনের প্রচারণার ব্যস্ততার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মেঘ তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।’
অ্যাপেন্ডিসাইটিসের তীব্র ব্যথা নিয়ে তাঁকে গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাতে তাঁর অ্যাপেন্ডিক্স অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে।
মেঘের বন্ধু নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘ডাকসু নির্বাচনের ক্যাম্পেইনে মেঘমল্লার এতটাই ব্যস্ত ছিলেন যে পেটে ব্যথা অনুভব করলেও তিনি সেভাবে গুরুত্ব দেননি। গতকাল ব্যথা তীব্র আকার ধারণ করলে তাঁকে সন্ধ্যায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাঁর অ্যাপেন্ডিক্স অপসারণ প্রয়োজন বলে জানান।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে