স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড় সদরের সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নেওয়া বাংলাদেশী দুই স্কুলছাত্রকে ৮ ঘণ্টা পর ফেরত আনা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় গতকাল বুধবার (২২ এপ্রিল) পতাকা বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে মীরগড় সীমান্ত এলাকা দিয়ে তাদের ফেরত আনা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা দ্রুত সময়ে তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি।’
এর আগে বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা। পরে ফেরত আসা দুই শিক্ষার্থী হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা ওই উপজেলার রশেয়া উচ্চবিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বোনের বাড়িতে বেড়াতে আসে উদয়। তার সঙ্গে ছিল ইন্দ্র। গতকাল সকালে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব-পিলার এলাকায় ছবি তুলতে যায়। অসাবধানতাবশত তারা ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
প্রত্যক্ষদর্শী লাকি আক্তার জানান, বিএসএফ সদস্যরা তাদের আটক করার সময় মারধরও করেছে।
এদিকে বিকেলেই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়। গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু জানান, বিজিবির সিওর ঐকান্তিক প্রচেষ্টা ও দ্রুত যোগাযোগের কারণে শিক্ষার্থীদের আট ঘণ্টার মধ্যে ফেরত আনা সম্ভব হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে