বিদায়ী অর্থ উপদেষ্টার ‘উত্তরাধিকার নোট’
নোটে তিনি বলেছেন, গত ১১ বছরে পুঞ্জীভূত মূল্যস্ফীতি ১১১ শতাংশ বেড়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমেছে। এ অবস্থায় তাঁদের জীবনযাত্রার মান ধরে রাখতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা জরুরি।
স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করে গেছেন সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের জন্য রেখে যাওয়া ২৯ পৃষ্ঠার এক ‘উত্তরাধিকার নোটে’ (সাকসেসর নোট) তিনি এই সুপারিশ করেন।

অন্তর্বর্তী সরকারের দেড় বছর অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন শেষে নতুন সরকারের জন্য এই উত্তরাধিকার নোট তৈরি করেছেন সালেহউদ্দিন আহমেদ। এতে তিনি শুধু বেতন কাঠামোর কথাই বলেননি; দেশের অর্থনীতি, ব্যাংক, রাজস্ব খাতের সংস্কার এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক থেকে তদারকি আলাদা করার প্রস্তাব
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ তাঁর নোটে আর্থিক খাতের সংস্কারের ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি মনে করেন, বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে মুদ্রানীতি প্রণয়ন করছে এবং বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ বা তদারকি করছে। এতে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হচ্ছে এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি কমছে।
তাই বাংলাদেশ ব্যাংকের ‘কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম’ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকির কাজটি আলাদা করার পরামর্শ দিয়েছেন তিনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তদারকির জন্য সম্পূর্ণ আলাদা একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা বলা হয়েছে তাঁর নোটে।
সরকার নীতিগত সম্মতি দিলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করতে পারে বলে তিনি মত দিয়েছেন। এ ছাড়া আলাদা ব্যাংক রেজল্যুশন কর্তৃপক্ষ, আমানত সুরক্ষা করপোরেশন গঠন এবং ইসলামি ব্যাংকিংয়ের জন্য আলাদা আইন প্রণয়নের পরামর্শও দেওয়া হয়েছে।
সামষ্টিক অর্থনীতি ও ঋণ ব্যবস্থাপনা
নোটে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়েছে। সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বাজারভিত্তিক বিনিময় হার অব্যাহত রাখা, উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত উন্নয়ন প্রকল্পে মনোযোগ দেওয়া এবং চড়া সুদের বিদেশি ঋণ নেওয়া থেকে বিরত থাকা নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত।
২০১৫ সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় এখন বিদেশি ঋণের সুদের হার বাড়ছে এবং ঋণ পরিশোধের সময় কমছে। এ বাস্তবতায় বিদেশি ঋণ ব্যবহারের ক্ষেত্রে প্রকল্প বাছাইয়ে অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে নোটে। পাশাপাশি, ভর্তুকি যৌক্তিক করা, সরকারি ব্যয়ে অপচয় রোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দক্ষতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
কর ব্যবস্থায় ব্যাপক ফাঁকি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম প্রসঙ্গে বিদায়ী অর্থ উপদেষ্টা বলেছেন, দেশে ব্যাপক হারে কর ফাঁকি হচ্ছে এবং কর অব্যাহতির সংস্কৃতি জেঁকে বসেছে। আয়কর ও ভ্যাট ব্যবস্থায় ডিজিটাইজেশন এখনো অপর্যাপ্ত। কর আদায় কার্যক্রমে ন্যায্যতা, জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। করব্যবস্থার সংস্কার নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
একনজরে উত্তরাধিকার নোটের মূল সুপারিশ
নোটে আরও উল্লেখ করা হয়েছে, জলবায়ু অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে নতুন উন্নয়ন অংশীদার খুঁজছে সরকার। বৈদেশিক সহায়তার কার্যকারিতা বাড়াতে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থাও চালু করা হয়েছে। তবে যেকোনো নীতিগত পরিবর্তনের আগে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছেন বিদায়ী এই অর্থ উপদেষ্টা।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
২ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে