স্ট্রিম ডেস্ক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আগ্রহী প্রার্থীরা এখন ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনলাইন আবেদনের শেষ সময় ছিল ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫৮৪ ও উপাধ্যক্ষ ৬২৭। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮; মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩ ও সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২ এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৫০৪ শূন্য পদ রয়েছে। মোট শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনায় অধ্যক্ষ ১১০ ও ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্য পদ রয়েছে ১৫০।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের অধ্যক্ষ ৩৪ ও উপাধ্যক্ষ ৫৩; ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২ ও উপাধ্যক্ষ ৩৪৩; আলিম অধ্যক্ষ ২১৯ ও উপাধ্যক্ষ ৩৭৭ এবং দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯ ও সহকারী সুপারিনটেনডেন্ট ১ হাজার ৪টিসহ মোট শূন্য পদ ৩ হাজার ১৩১। তিন অধিদপ্তরের মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। অনলাইনে আবেদন ফরম সাবমিট করার ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
ফি জমার জন্য দুটি এসএমএস পাঠাতে হবে:
১. প্রথম এসএমএস: NTRCAH <স্পেস> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
২. ফিরতি এসএমএসে পিন (PIN) পাওয়ার পর দ্বিতীয় এসএমএস: NTRCAH <স্পেস> Yes <স্পেস> PIN লিখে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
১. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করার যোগ্য ও ইচ্ছুক, ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের বাটন সিলেক্ট করে আবেদনপত্রের ফরম পূরণ করবেন।
২. আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) পিক্সেল ও সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
৩. প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সেই পদ নির্ধারণ করবেন এবং তা আবেদনপত্রে উল্লেখ করবেন।
আবেদনপত্র দাখিল করার পর কোনো তথ্য সংশোধনযোগ্য নয়।
নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং বাকি ২০ নম্বর নির্ধারিত থাকবে শিক্ষাগত যোগ্যতা (১২ নম্বর) ও মৌখিক পরীক্ষার (৮ নম্বর) ওপর।
এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাসের জন্য নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি–প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে উল্লিখিত বিষয়গুলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা–সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।
এমসিকিউ ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম এবং প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির প্রেক্ষাপটে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে দক্ষ পেশাজীবীদের চাহিদা বাড়ছে। করপোরেট প্রতিষ্ঠানগুলো এমন কর্মী খুঁজছে, যারা শুধু হিসাব রক্ষণে সীমাবদ্ধ না থেকে ব্যয় বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিতে সক্ষম।
১৫ দিন আগে
চলচ্চিত্রকে কেবল কারিগরি কাজ হিসেবে দেখার সুযোগ নেই। এটি সময়ের এক প্রামাণ্য দলিল। দেশে চলচ্চিত্রের উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। সিনেমাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাওয়া শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ‘ফিল্ম স্টাডিজ’ বিভাগে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে
০৩ এপ্রিল ২০২৬
জীবন কাকে কোথায় নিয়ে যায়, তা কেউই বলতে পারে না। যেমন শায় টেইলর অ্যালেন এখন ইয়েল নিউ হ্যাভেন হাসপাতালে চিকিৎসক পদে নিয়োগ পেয়েছেন। অথচ তিনি এখানে টানা ১০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। মজার বিষয়– এই হাসপাতালেই জন্ম অ্যালেনের।
২৮ মার্চ ২০২৬
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের বিভিন্ন নন–ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১১১টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় আগামী ১৯ এপ্রিল।
১১ মার্চ ২০২৬