স্ট্রিম প্রতিবেদক

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।
পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। দুদেশের সম্পর্কের সাম্প্রতিক বিভিন্ন অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের বিষয়ে তারা আলোচনা করেন।
হাইকমিশনার শিক্ষা, কানেক্টিভিটি, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার আশ্বাস দেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন।
দুদেশের সম্পর্কের বর্তমান স্থিতিশীল অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে খলিলুর রহমান বলেন, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও গভীরের জন্য আমাদের নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে।
বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়েও খলিলুর রহমান এবং ইমরান হায়দার মতবিনিময় করেন। আগামীতে শিক্ষা ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে দুদেশের সম্পর্ক শক্তিশালী হবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে