ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৮
নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশন কার্যালয়ে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক হচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

সিইসি দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ দুজন নির্বাচন কমিশনার বৈঠকে রয়েছেন। অপর দুই ইসি হলেন আব্দুর রহমানেল মাছউদ ও ইসি আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।

জামায়াতের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠক করছে।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত